শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
সোমবার(৫ অক্টোবর) দিন ব্যাপী ৬৯৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।..

শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সোমবার(৫ অক্টোবর) দিন ব্যাপী ৬৯৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে কোর্সে উপস্থিত ছিলেন স্কাউটস শ্যামনগর উপজেলার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি ঈদুজ্জামান ইদ্রিস, কাব লিডার মোঃ আশরাফুল ইসলাম,  স্কাউটস শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল করিম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক শফিউল আযম, স্কাউট লিডার নিশিত রায়, প্রধান শিক্ষক মামুনুর রশিদ প্রমুখ।

উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে মোট ৫০জন শিক্ষক এই ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণ করেন।

ছবি- শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও শামসুজ্জাহান কনক।

 
לא נמצאו הערות


News Card Generator