শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ..
শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ..
ছবি: সংগৃহীত
****

শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক,উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত বিশ্বাস,সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শাহিন হোসেন, সহকারী শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল  প্রমুখ।  
আলোচনাসভা শেষে মাসব্যাপী প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরীতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

ছবি- শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি ইউএনও শামসুজ্জাহান কনক।  

 

Nenhum comentário encontrado


News Card Generator