দীঘিনালায় অটোরিক্সা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূতি পালন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দীঘিনালায় অটোরিক্সা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূতি পালন..

Md sohel Rana avatar   
Md sohel Rana
দীঘিনালায় অটোরিক্সা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূতি পালন..
দীঘিনালায় অটোরিক্সা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূতি পালন..
ছবি: সংগৃহীত
****

মো. সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি) খাগড়াছড়ি দীঘিনালায় জোড়াব্রিজ শুকনাছড়া অটোরিক্সা মালিক সমবায় সমিতি লিমিটেডএর ১ম বর্ষপূতি পালন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। সোমবার(৫ অক্টোবর) দুপুরের জোড়াব্রিজ শুকনাছড়া অটোরিক্সা মালিক সমবায় সমিতি লিমিটেড আয়োজনে নকশী পল্লী ক্যাফে এন্ডরেস্টুরেন্টে এন্ড জোড়াব্রিজ শুকনাছড়া অটোরিক্সা মালিক সমবায় সমিতি লিমিটেড এর ১ম বর্ষপূতি পালন উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন জোড়াব্রিজ শুকনাছড়া অটোরিক্সা মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি প্রদীপ চাকমা। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা, দীঘিনালা উপজেলা যুবদলের আহবায়ক মো. মোতালেব হোসেন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো. সোহেল রানা, জোড়াব্রিজ শুকনাছড়া অটোরিক্সা মালিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো. আজিজ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে অটোরিকশা মালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করা সম্ভব। একই সঙ্গে সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।অনুষ্ঠানে সমিতির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator