কচুয়ার ৮৩ নং পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ার ৮৩ নং পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ার ৮৩ নং পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম..
কচুয়ার ৮৩ নং পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম..
ছবি: সংগৃহীত
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে নবনির্বাচিত সভাপতি, সদস্য সচিব ও কমিটির অন্যান্য সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।..

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮৩ নং পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারি কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মোঃ সিরাজুল ইসলাম। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার সরকার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

 বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ও পরিচিতি সভায় সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিতিতে তাদের এ পদে নির্বাচিত করা হয়।
মোঃ সিরাজুল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

এদিকে প্রধান শিক্ষক বিজন কুমার সরকার সদস্য সচিব নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও ম্যানেজিং কমিটির কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে নবনির্বাচিত সভাপতি, সদস্য সচিব ও কমিটির অন্যান্য সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Inga kommentarer hittades


News Card Generator