দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস পালন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস পালন

Md sohel Rana avatar   
Md sohel Rana
দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস পালন
দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস পালন
ছবি: সংগৃহীত
****

মো. সোহেল রানা  দীঘিনালা(খাগড়াছড়ি)

শিক্ষকদের পাশেঃ পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায়  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারে আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেনউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়'র সহকারী শিক্ষক মো.আক্কাছ আলী সঞ্চালনায়  আলোচনা সভায় প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন  দীঘিনালা সরকারি ডিগ্রি  কলেজের সহকারি অধ্যক্ষ যোগসাধন চাকমা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার অংত্রুাচিং মারমা, উত্তর রেংয়াক্যাজা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক উষা আলো চাকমা, ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আসলাম উদ্দিন,  অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক, দীঘিনালা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চৌধুরী দীঘিনালা প্রেসক্লাবের  সাবেক সভাপতি মো: সোহেল রানা প্রমূখ।আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নীতি নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। দুর্গম ও পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator