মাধবদী বাজারের ব্যবসায়ীদের আস্থা রক্ষায় কাজ করার অঙ্গীকার আইনুল হকের | আই নিউজ বিডি

মাধবদী বাজারের ব্যবসায়ীদের আস্থা রক্ষায় কাজ করার অঙ্গীকার আইনুল হকের

****
Eidok-এ শেয়ার
মাধবদী বাজারের ব্যবসায়ীদের আস্থা রক্ষায় কাজ করার অঙ্গীকার আইনুল হকের
ছবি: সংগৃহীত

মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে নির্বাচিত হওয়ার পর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ, অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত নেতা মো. আইনুল হক। একই সঙ্গে মাধবদী বাজারকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় মাধবদী বাজারের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. আইনুল হক বলেন, ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে তার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা তার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। এই আস্থার মর্যাদা রক্ষা করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চান তিনি।

আইনুল হক বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মাধবদী বাজারের সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। ব্যবসায়ীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করবেন তিনি।

তিনি বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের সার্বিক পরিবেশের উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের দৈনন্দিন সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখাই হবে তার অন্যতম অগ্রাধিকার। কোনো ব্যবসায়ী যেন নিজের সমস্যাকে একা মনে না করেন, সেজন্য তাদের কথা সরাসরি শুনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

নবনির্বাচিত এই নেতা আরও বলেন, শুধু নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া নয়, দায়িত্ব পাওয়ার পর বাস্তব কাজের মাধ্যমে ব্যবসায়ীদের পাশে থাকার চেষ্টা করবেন। ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়ে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে মাধবদী বাজারের উন্নয়নে এগিয়ে যেতে চান তিনি।

নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইনুল হক বলেন, যারা তাকে ভোট দেননি, তাদের প্রতিও তার সমান শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কোনো বিভাজন নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মাধবদী বাজার শুধু একটি বাণিজ্যিক এলাকা নয়; এ বাজারের সঙ্গে হাজারো ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের জীবন-জীবিকা জড়িত। তাই বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আইনুল হক বলেন, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও শক্তিশালী করা গেলে মাধবদী বাজারকে দেশের অন্যতম আধুনিক ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

নিজের দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে মো. আইনুল হক বলেন, মহান আল্লাহ যেন তাকে ব্যবসায়ীদের দেওয়া আস্থা, আমানত ও দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করেন।

তিনি বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি মাধবীর সকল ব্যবসায়ীর বিজয়। ব্যবসায়ীদের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কথা নয়, কাজই হবে আমাদের পরিচয়।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Pulitika সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 123 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Pulitika আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Pulitika কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 70 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Pulitika যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 103 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Pulitika কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 114 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Pulitika ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 120 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Pulitika গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 134 Views