মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি..
মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি..
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি

মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর উপজেলায় ৩১৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, পৌর ছাত্রদলের সভাপতি মুন্সি আশিকুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি, পূজামণ্ডপের আশপাশে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণার মাধ্যমে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের সন্দেহজনক ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রশাসন ও পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

সভায় জানানো হয়, এবারের দুর্গাপূজায় সরকারি সহায়তা হিসেবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সংশ্লিষ্টরা মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

Geen reacties gevonden


News Card Generator