শেরপুরে সন্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ইউএনও'কে ফুলের শুভেচ্ছা
শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে নব গঠিত সন্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
মংগলবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সন্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক মোঃ মোজাফফর আলী , যুগ্ন-আহবায়ক মোঃ আমিরুল ইসলাম , মোঃ আব্দুল আলীম , সদস্য সচিব আবুল হোসেন আকাশ, সদস্য কামরুল হাসান পাশা, সংগীত শিল্পী হাই বাবু সহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ।
উল্লেখ্য স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বগুড়ার শেরপুরে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা ও এর বিকাশের লক্ষে চলমান বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের একসাথে পথচলার জন্য এই সন্মিলিত সাংস্কৃতিক জোট গঠন হওয়ায় ধন্যবাদ জানায়।