গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ: ২ টি মোটরসাইকেল ভাঙচুর, উদ্বেগ বাড়ছে সমাজে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ: ২ টি মোটরসাইকেল ভাঙচুর, উদ্বেগ বাড়ছে সমাজে..

Md Sale avatar   
Md Sale
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ: ২ টি মোটরসাইকেল ভাঙচুর, উদ্বেগ বাড়ছে সমাজে..
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ: ২ টি মোটরসাইকেল ভাঙচুর, উদ্বেগ বাড়ছে সমাজে..
ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ: ২ টি মোটরসাইকেল ভাঙচুর, উদ্বেগ বাড়ছে সমাজে

​শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকার মেঘনা ফ্যাক্টরি সংলগ্ন বালুর মাঠে ক..

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ: ২ টি মোটরসাইকেল ভাঙচুর, উদ্বেগ বাড়ছে সমাজে

​শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকার মেঘনা ফ্যাক্টরি সংলগ্ন বালুর মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট এই সংঘর্ষের একপর্যায়ে দুটি মোটরসাইকেল ব্যাপকভাবে ভাঙচুর করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটির জের ধরে কিশোরদের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এরপর শুরু হয় ভাঙচুর ও বিশৃঙ্খলা। খবর পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে আসার আগেই উভয় পক্ষ স্থান ত্যাগ করে। এ ঘটনায় দুই পক্ষেরই বেশ আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।

​এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে মারাত্মক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, এটি কেবল একটি বিচ্ছিন্ন এলাকা বা শ্রীপুরের ঘটনা নয়—গোটা দেশজুড়ে সমাজের বর্তমান অস্থিরতা ও সামাজিক অধপতনের এক স্পষ্ট প্রতিচ্ছবি। সামান্য কারণে হিংস্র হয়ে ওঠা এবং অপরের ক্ষতি করে আনন্দ পাওয়ার মতো প্রবণতা সামাজিক শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

​স্থানীয়রা জানান, লাগামহীন কিশোরদের এই বেপরোয়া আচরণের লাগাম টানা এখনই সম্ভব না হলে ভবিষ্যতেও এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে পুরো সমাজকেই। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপর পাশাপাশি পরিবার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন এলাকাভিত্তিক প্রবীণ ও অভিভাবকেরা।

No comments found


News Card Generator