‘এক রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র’ থেকে স্বাভাবিক জনপদে জঙ্গল সলিমপুর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‘এক রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র’ থেকে স্বাভাবিক জনপদে জঙ্গল সলিমপুর..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
‘এক রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র’ থেকে স্বাভাবিক জনপদে জঙ্গল সলিমপুর..
‘এক রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র’ থেকে স্বাভাবিক জনপদে জঙ্গল সলিমপুর..
ছবি: সংগৃহীত
‘এক রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র’ থেকে স্বাভাবিক জনপদে জঙ্গল সলিমপুর

‘এক রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র’ থেকে স্বাভাবিক জনপদে জঙ্গল সলিমপুর

এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)

একসময় বিচ্ছিন্নতা, নানা অভিযোগ ও অনিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে ‘এক রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র’ হিসেবে পরিচিতি পাওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এখন ধীরে ধীরে স্বাভাবিক জনপদে রূপ নিচ্ছে। সরকারি সেবা ও নাগরিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে এলাকাটিকে দেশের অন্যান্য সাধারণ জনপদের মতো করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (৪ অক্টোবর) বিকেলে জঙ্গল সলিমপুরের আলীনগরসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক এলাকায় চলমান সরকারি স্থাপনা, সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন। একই সঙ্গে প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “৯ মার্চ ২০২৬-এর আগে জঙ্গল সলিমপুরকে একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র বলা হতো। এখন এটি মানুষের স্বাভাবিক বসবাসের উপযোগী একটি এলাকায় পরিণত হচ্ছে।”
তিনি বলেন, দেশের অন্যান্য এলাকার মানুষ যেসব সরকারি সেবা ও নাগরিক সুবিধা ভোগ করেন, পর্যায়ক্রমে জঙ্গল সলিমপুরের বাসিন্দারাও সেই সুবিধার আওতায় আসবেন। এ লক্ষ্যেই এলাকায় সরকারি বিভিন্ন স্থাপনা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, আলীনগর এলাকায় পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প, কারাগারসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব স্থাপনা বাস্তবায়িত হলে এলাকায় সরকারি সেবার উপস্থিতি ও নাগরিক সুবিধা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনের একপর্যায়ে আলীনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
এদিকে জঙ্গল সলিমপুরে সরকারি উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্পও পরিদর্শন করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

نظری یافت نشد


News Card Generator