বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ..
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ..
ছবি: সংগৃহীত
****

বাহেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও  গাছের চারা ও খেলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। রিবিরার (৪ অক্টোম্বর) বিকালে খারপুর ইউনিয়নের শামসুল হুদা মাধ্যমিক  বিদ্যালয় মাঠে নাজিম উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা ও ফুটবল খোলোয়াড়দের মাঝে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। পাশাপাশি গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় তাদের উৎসাহিত করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ মনির, মাহবুর রহমান, জিসান, তুহিন, মোহাম্মদ জাবেদ শেখ, রাফি, শোয়াইব, আজিজুল,জিকু, জিহাদ,তানভীর, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান দৈনিক আমার পত্রিকার জেলা প্রতিনিধি ও গণমাধ্যককর্মী শেখ মিরানুজ্জামান মিরন বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা গাছগুলোর যত্ন নেওয়ার পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করেন তিনি। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে সুন্দর ও সবুজ ভবিষ্যতের বার্তা দেওয়া হচ্ছে। বক্তারা গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Inga kommentarer hittades


News Card Generator