নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন..
নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন..
ছবি: সংগৃহীত
নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান।

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভাড়রা ইউনিয়নের চরাঞ্চলে জাহাঙ্গীর মিয়ার পলিশেড হাউস ও লো-লিফট পাম্প (এলএলপি) পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ শাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ।

পরিদর্শনকালে প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, পলিশেড হাউসে সারা বছরই চারা উৎপাদন করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে নিরাপদ ও মানসম্মত চারা উৎপাদনে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় এনে উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষিকে আরও টেকসই করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

No comments found


News Card Generator