নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত | আই নিউজ বিডি

নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত

নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত
Eidok-এ শেয়ার
নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া আ. রশিদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঘুনিপাড়া যুব সমাজের উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতায় এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

ঘুনিপাড়া কবরস্থান ও মাদ্রাসার সভাপতি হাজী মো. নূরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এলাকার উদীয়মান তরুণ নেতা ও সমাজসেবক এবং চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল ইসলাম।

ঘুনিপাড়া নবযুগ স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর খান আশিক, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস শফিকুল ইসলাম, সমাজসেবক গোলাম মোস্তফা নান্নু, আয়নাল খান ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য কোহিনুর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনাল খেলায় ঘুনিপাড়া দক্ষিণপাড়া ফাইজা ফাতিহা একতা সংঘ ২-০ গোলে ঘুনিপাড়া মরহুম ফটিক মিয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা খেলার খবর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 66 ভিউ শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় খেলার খবর শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 ভিউ শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 125 ভিউ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ খেলার খবর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 ভিউ শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড খেলার খবর শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 77 ভিউ খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলার খবর খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 ভিউ সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন খেলার খবর সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 ভিউ