কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা..

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা..
কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত
****
কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মামলায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) উপজেলার ভাদাত্তী ও দড়িসোম এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আল-আমিন হালদার (১৯১১৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তিনটি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মো. রাজু আহমেদ (৪০), পিতা—মৃত মোতালেব হোসেন, সাং—দড়িসোম, কালীগঞ্জ, গাজীপুরকে ৫ হাজার টাকা; চুন্নু মিয়া (৪০), পিতা—মৃত মোতালিব হোসেন, সাং—দড়িসোমকে ৩ হাজার টাকা এবং মো. রেজাউল (৪৫), পিতা—মৃত মাজম আলী, সাং—দক্ষিণ ভাদাত্তী, কালীগঞ্জকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ অভিযানে মোট ৩টি মামলা (১৯৫-১৯৭/২০২৬) দায়ের করা হয়। মামলাগুলোর বিপরীতে ডি.সি.আর নম্বর ৭২৫৫০৩-৭২৫৫০৫। অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে রাষ্ট্র এবং বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম দায়িত্ব পালন করেন।
 
Ingen kommentarer fundet


News Card Generator