পাঁচবিবিতে মোটরসাইকেল নিয়ে প্রতারণা, থানায় অভিযোগ যুবকের

জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল নিয়ে প্রতারণা হয়েছে এবং থানায় যুবকের ওপর অভিযোগ দাখিল হয়েছে।..
Eidok-এ শেয়ার
পাঁচবিবিতে মোটরসাইকেল নিয়ে প্রতারণা, থানায় অভিযোগ যুবকের
ছবি: সংগৃহীত

পাঁচবিবিতে মোটরসাইকেল নিয়ে প্রতারণা, থানায় অভিযোগ যুবকের।

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি 


জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আওতাধীন ছোট মানিক গ্রামের বাসিন্দা মোঃ সোয়াইব হোসেন (২৩), পিতা মৃত ওহেদুল ইসলাম, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিবেশী ও তার বন্ধুর বিরুদ্ধে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সন্ধ্যা আনুমানিক সাতটায় মোঃ সোয়াইব হোসেন তার নিজের এপাচি আরটিআর মডেলের মোটরসাইকেলযোগে স্থানীয় খাংগোর হাটখোলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোঃ ইমতিয়াজ মাহমুদ চঞ্চল (২৫), পিতা মোঃ আবু সুফিয়ান, গ্রাম ছোট মানিক এবং চঞ্চলের বন্ধু মোঃ ইমন (২৫), পিতা মোঃ রায়হান, গ্রাম ডেঙ্গাপাড়া, ইউনিয়ন ধরঞ্জি।

 

যাত্রাপথে খাংগোর হাটখোলা বাজারে পৌঁছালে চঞ্চল (১ নং বিবাদী) মোটরসাইকেল থেকে নেমে গিয়ে সোয়াইবকে তার বন্ধু ইমনের (২ নং বিবাদী) সঙ্গে পাঠিয়ে দেন। পরে তারা একসাথে পাঁচবিবি থানার অন্তর্গত কয়া গ্রামে একটি দোকানের সামনে পৌঁছান। ইমন সোয়াইবকে দোকানে কিছুক্ষণ বসতে বলে মোটরসাইকেল নিয়ে চলে যান। কিন্তু দীর্ঘ সময় পরও ফিরে না আসায় সোয়াইব প্রথমে চঞ্চলের সঙ্গে যোগাযোগ করেন। চঞ্চল কোনো সন্তোষজনক জবাব না দিয়ে টালবাহানা করতে থাকেন।

 

সোয়াইব হোসেন অভিযোগ করেন, এ ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এটি একটি পরিকল্পিত প্রতারণা। তিনি মোটরসাইকেল উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে মূল হোতাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

 

 

 

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা অপরাধ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 10 ভিউ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 32 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 28 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 85 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 104 ভিউ