আওয়ামী লীগের পদ থেকে তুষার বালার পদত্যাগ | আই নিউজ বিডি

আওয়ামী লীগের পদ থেকে তুষার বালার পদত্যাগ

মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
Eidok-এ শেয়ার
আওয়ামী লীগের পদ থেকে তুষার বালার পদত্যাগ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের পদ থেকে তুষার বালার পদত্যাগ
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৪ নম্বর উজানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুষার বালা।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
তুষার বালা মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বরমপাল্টা গ্রামের বাসিন্দা। তিনি কার্তিক বালার ছেলে।
লিখিত বক্তব্যে তুষার বালা বলেন, তিনি উজানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শারীরিক অসুস্থতার কারণে এবং অন্য কারও প্ররোচনা ছাড়া স্বেচ্ছায় ও স্বজ্ঞানে তিনি আওয়ামী লীগের পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন।
তিনি আরও জানান, পদত্যাগের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না। ভবিষ্যতে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Kommentarer 0

Inga kommentarer hittades