আফজল খান শিমুল :
বৃহস্পতিবার দুপুরবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা পরিষদের হল রুমে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামেলি , কৃষক কার্ড ও মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের মাঝে সহায়তা বিতরণ করেন, কসবা-আখাউড়ার জনপ্রিয় সংসদ-সদস্য, সাবেক সচীব ও বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক , বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা জনাব মুশফিকুর রহমান ।
এ সময়ে উপস্থিত ছিলেন , ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব আবু সাইদ , ব্রাহ্মণবাড়িয়া কৃষি বিপনন এর উপ পরিচালক , ড. মুখলেছুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার ( ভূমি ) কফিল উদ্দিন মাহমুদ , উপজেলা কৃষি কর্মকর্তা, মো: মাসুদ
আখাউড়া থানার ওসি জনাব জাবেদ উল ইসলাম ।
আর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে, জেলা সাংগঠনিক সম্পাদক , জনাব আবুল মনসুর মিশন , জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক , ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হুদা, জেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব খন্দকার বিল্লাল হোসেন , এমপি মহোদয়ের এপিএস হানিফ মিয়া, বিএনপি নেতা মো: খোকাসহ আখাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ ও গণমাধ্যম, সাধারন জনগণ ও উপকারভোগীরা।
এ সময়ে ফেনি জেলার সোনাগাজি উপজেলার একটি স্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্ধোধন করে বক্তব্য প্রদান করেন। প্রাথমিকভাবে তিনি সারা দেশের ৮০ টি উপজেলায় এক যোগে এ কার্যক্রম উদ্ধোধন করেন।
আর আখাউড়া থেকে এ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রত্যক্ষ করেন, মুশফিকুর রহমান এমপি ।
তিনি বিদায়বেলায় সাংবাদিকদের বলেন, কৃষকরাই হচ্ছে দেশের প্রাণ। তারা দেশের খাদ্য উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করছে। তাই তাদের বাঁচিয়ে রাখতে হবে।
উল্লেখ্য যে, আখাউড়া থেকে ১১৫১ জন উপকারভোগী কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের সরকারি সহায়তা পেয়েছেন ।
এ প্রক্রিয়াটির পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিলো কৃষি মন্ত্রণালয় ।