চিকিৎসা শেষে সিরাজগঞ্জ ফিরে হাজার হাজার নেতাকর্মীর উষ্ণ সংবর্ধনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিকিৎসা শেষে সিরাজগঞ্জ ফিরে হাজার হাজার নেতাকর্মীর উষ্ণ সংবর্ধনা..

Rakibul Islam avatar   
Rakibul Islam
চিকিৎসা শেষে সিরাজগঞ্জ ফিরে হাজার হাজার নেতাকর্মীর উষ্ণ সংবর্ধনা..
চিকিৎসা শেষে সিরাজগঞ্জ ফিরে হাজার হাজার নেতাকর্মীর উষ্ণ সংবর্ধনা..
ছবি: সংগৃহীত
চিকিৎসা শেষে প্রায় ১১ দিন পর নিজ জেলা সিরাজগঞ্জে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।..

চিকিৎসা শেষে প্রায় ১১ দিন পর নিজ জেলা সিরাজগঞ্জে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জে পৌঁছালে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে উষ্ণ সংবর্ধনা দেন।

ঢাকার চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তিগত গাড়িতে করে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পৌঁছান সাইদুর রহমান বাচ্চু। আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রায় এক হাজার মোটরসাইকেলের এক বিশাল শোভাযাত্রা নিয়ে তাকে সিরাজগঞ্জ শহরের মুন্সী মেহেরউল্লাহ সড়কে নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। এ সময় পুরো এলাকা নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে।

নিজ বাসভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আবেগপ্লুত কণ্ঠে সাইদুর রহমান বাচ্চু বলেন, আপনাদের ভালোবাসা ও দোয়ার জোরেই মহান আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছেন। আপনাদের যে ভালোবাসা দেখিয়েছেন আমার রক্ত দিয়ে হলেও এই ভালোবাসার ঋণ শোধ করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে আমার খোঁজখবর নিয়েছেন এবং তাঁর রাজনৈতিক সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। আমি তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের সিরাজগঞ্জের কৃতিসন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, যিনি আমাকে স্নেহের বন্ধনে আবদ্ধ রেখেছেন, তাঁর প্রতিও আমার বিনম্র কৃতজ্ঞতা। হাসপাতালের বেডে থাকা অবস্থায় সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা আমার আরোগ্যের জন্য দোয়া করেছেন ও খোঁজ নিয়েছেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও খোঁজখবর রাখার জন্য সাংবাদিকদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি।

অনুষ্ঠানে সাইদুর রহমান বাচ্চুর ছেলে তানভীর মাহমুদ তাসিন বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর প্রচণ্ড মাথাব্যথা ও বুকব্যথায় অসুস্থ হয়ে পড়েন সাইদুর রহমান বাচ্চু। পরদিন ২০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হাইকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে সুস্থ হয়ে বৃহস্পতিবার বিকেলে তিনি নিজ এলাকায় ফেরেন।

コメントがありません


News Card Generator