মোবারক হোসাইন রাকিব: ( শিক্ষানবিস রিপোর্টার)
আজ সকাল সারে নয়টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউপির তন্তর রোড থেকে ধরখার সড়কে দুই অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সড়কে চলাচলের সময় দুই অটোরিকশার মধ্যে সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার সঠিক কারণ ও নিহত চালকের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0