সোনাই নদীতে বালু লুট, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ড্রেজার-পাইপ ধ্বংস.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সোনাই নদীতে বালু লুট, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ড্রেজার-পাইপ ধ্বংস..

Nahid Hasan avatar   
Nahid Hasan
সোনাই নদীতে বালু লুট, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ড্রেজার-পাইপ ধ্বংস..
সোনাই নদীতে বালু লুট, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ড্রেজার-পাইপ ধ্বংস..
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মৈত্রী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোনাই নদীর বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়াই ড্রেজার বসিয়ে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা একটি এক্সকাভেটর ড্রেজার ও পাইপ ফেলে পালিয়ে যান।

পরে নদীতে থাকা তিনটি ড্রেজার মেশিন এবং বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সঙ্গে ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের কালাম (৪৫) নামে এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মৈত্রী রায় বলেন, “অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও সরকারি সম্পদ রক্ষায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, সোনাই নদীসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator