যুবককে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাতে গিয়ে গুলিতে প্রাণ গেল যুবদল কর্মীর | আই নিউজ বিডি

যুবককে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাতে গিয়ে গুলিতে প্রাণ গেল যুবদল কর্মীর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে তুলে নেওয়ার সময় ঠেকাতে গিয়ে অস্ত্রধারীদের গুলিতে যুবদল কর্মী নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটর সা..
Eidok-এ শেয়ার
যুবককে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাতে গিয়ে গুলিতে প্রাণ গেল যুবদল কর্মীর
ছবি: সংগৃহীত

 

যুবককে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাতে গিয়ে গুলিতে প্রাণ গেল যুবদল কর্মীর

 

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে তুলে নেওয়ার সময় ঠেকাতে গিয়ে অস্ত্রধারীদের গুলিতে যুবদল কর্মী নিহত হয়েছেন।

 

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটর সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

 

নিহত মো. শাকিল (২৮) গঙ্গাবর গ্রামের সোলাইমান খোকনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শাকিলসহ কয়েকজন ইসলামিয়া মার্কেটর সামনে চায়ের দোকানে ছিলেন। সেসময় অটোরিকশায় অস্ত্রসহ পাঁচজন এসে লাবিব নামে একজনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। তখন শাকিলসহ অন্যরা বাঁধা দিলে অস্ত্রধারী একজন শাকিলকে গুলি করে। তার ছোটভাই শুভর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

 

পরে দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে শাকিলকে মৃত ঘোষণা করে চিকিৎসক। তার লাশ হাসপাতালটির মর্গে রয়েছে।

 

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ঘটনাস্থলে উপস্থিত লোকজন অস্ত্রধারী তিনজনকে ধরে গণধোলাই দিয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

হত্যায় ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক হাবীবুর।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম פשע গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 84 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার פשע নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের פשע দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা פשע দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত פשע সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর פשע ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা פשע শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views