ছাতক উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান টাওয়ার হামলেটসের সাবেক কাউন্সিলর শাহ আলম।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ছাতক উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান টাওয়ার হামলেটসের সাবেক কাউন্সিলর শাহ আলম।..

Juned Ahmed Runu avatar   
Juned Ahmed Runu
ছাতক উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান টাওয়ার হামলেটসের সাবেক কাউন্সিলর শাহ আলম।..
ছাতক উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান টাওয়ার হামলেটসের সাবেক কাউন্সিলর শাহ আলম।..
ছবি: সংগৃহীত
ছাতক উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান টাওয়ার হামলেটসের সাবেক কাউন্সিলর শাহ আলম।..

ছাতক উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান টাওয়ার হামলেটসের সাবেক কাউন্সিলর শাহ আলম।

জুনেদ আহমদ রুনু, ছাতক(সুনামগঞ্জ)::

আগামী ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন চরমহল্লা ইউনিয়নের  যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হামলেটসের সাবেক কাউন্সিলর শাহ আলম। কথার চেয়ে কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান জানিয়ে তিনি ভোটারদের কাছে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

দীর্ঘদিন দেশে-বিদেশে ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরে শাহ আলম বলেন, "রাজনীতি কোনো ব্যক্তিগত লাভের পথ নয়, জনসেবা একটি আমানত। আমি বিভাজন বা হিংসার রাজনীতি নয়, বরং অবহেলিত মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নে সবার সঙ্গে মিলে কাজ করতে চাই।"

উপজেলা পরিষদের দায়িত্ব পেলে তিনি ঐক্য, শিক্ষার প্রসার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, "কাউকে বড় বড় প্রতিশ্রুতি দিতে চাই না। চরমহল্লা থেকে শুরু করে ছাতকের প্রতিটি ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ চাই। কাজ দিয়েই মানুষ আমার মূল্যায়ন করবেন, ইনশাআল্লাহ।"

Nema komentara

News Card Generator