পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আলো জাগরণ ক্লাবের উদ্যোগে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে চারা গাছ রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে আলো জাগরণ ক্লাবের সকল সদস্যের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণেরআলো জাগরণ ক্লাবের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ গুরুত্ব তুলে ধরা হয় এবং রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান। শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।
আলো জাগরণ ক্লাব একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা ২০০৭ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে।
ক্লাবের সদস্যরা জানান, পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা থাকবে।