ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন :.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন :..

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন :..
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন :..
ছবি: সংগৃহীত
আজ দুপুরবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের ও জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।..

আফজল খান শিমুল : 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ৩০ সেপ্টেম্বর রোজ বুধবার দুপুরবেলায় জেলা প্রেসক্লাবের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এতে তার পরিবারের সদস্যরা সহ এলাকার প্রতিবাদী লোকজন স্বতঃ স্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে । তাদের একটাই দাবি নিষ্পাপ শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে বিচারটাকে ত্বরান্নিত করা।   

এটা আয়োজন করে " ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোট" নামে একটি মানবিক সংগঠন । একে সহযোগিতা করে " চলো পাল্টাই" নামের আরেকটি সংগঠন "

 তাদের দাবি, মানবতার সেবায়, অন্যায়ের বিরুদ্ধে—ঐক্যবদ্ধ হোক আমাদের কণ্ঠ।

তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব আবু সাইদ  মহোদয়কে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।   তাদের মানবিকতার এই বন্ধন আরও দৃঢ় হোক, মানুষের কল্যাণে তাদের সম্মিলিত পথচলা আরও এগিয়ে যাক।
চলো পাল্টাই সংগঠনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের সঙ্গে—মানবতার সেবায়, মানুষের পাশে। আজকের মানববন্ধন থেকে তাদের  একটাই দাবি—ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, চাই একটি নিরাপদ ও মানবিক সমাজ।
অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ হোক আরও শক্তিশালী।

Geen reacties gevonden


News Card Generator