মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর তাগিদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর তাগিদ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর তাগিদ..
মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর তাগিদ..
ছবি: সংগৃহীত
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।
সভায় মাদক, চুরি-ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে আলোচনা হয়। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এবং অপরাধে জড়িতদের পাশাপাশি তাদের পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় মাধবপুর থানার ওসি সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান,উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator