কামারখন্দের পালপাড়ায় ব্যস্ত সময় পার করছে প্রতিমা  তৈরির কারিগররা

****
Compartir en Eidok
কামারখন্দের পালপাড়ায় ব্যস্ত সময় পার করছে প্রতিমা  তৈরির কারিগররা
Foto: archivo

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট এলাকার পালপাড়াজুড়ে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। কারো হাতে মাটি, কারো হাতে তুলি। কেউ আবার প্রতিমার শরীরে মাটির প্রলেপ দিচ্ছেন, কেউবা রঙের আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবীর চোখ, কান, মুখ। উঠানে জুড়ে  সারি সারি করে রাখা হয়েছে  প্রতিমা। কোনোটি প্রায় প্রস্তুত, কোনোটি আবার এখনো তৈরির পর্যায়ে। শারদীয় দুর্গাপূজা যতই এগিয়ে আসছে, কারিগরদের ব্যস্ততা ততই  বাড়ছে, যেন কথা বলার সময় নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়ায় এমন দৃশ্যই চোখে পড়েছে। সরেজমিনে গিয়ে  দেখা যায়,  কারিগরা মাটি দিয়ে প্রতিমার বিভিন্ন অংশ তৈরি করছেন। কেউ বানাচ্ছেন মাথা, কেউ করছেন রঙের কাজ। কাজের ফাঁকে ফাঁকে ক্রেতাদের সঙ্গে চলছে প্রতিমা বিক্রির দাম নিয়ে দর কষাকষি। 

কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের প্রতিমার চাহিদা রয়েছে জেলার বাইরেও। তবে তুলনামূলক প্রতিমার দাম বাড়েনি। কারখানা মালিকের সাথে কথা বলে জানা যায়, বগুড়া, রাজশাহী, পাবনা ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এখানকার প্রতিমা যায়। দেশের অন্যান্য জেলা থেকেও অনেকে এসে প্রতিমা কিনে নিয়ে যান। তুলনামূলক কম কারুকাজের প্রতিমা কম দামে পাওয়া যায় বলে ক্রেতাদের আগ্রহ রয়েছে বলে জানান কারখানার মালিকরা।

ব্যস্ততার মধ্যেও স্বস্তিতে নেই কারিগরেরা। তাদের ভাষ্য, বাঁশ, দড়ি, মাটি, রংসহ প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে। কিন্তু সেই অনুপাতে বাড়েনি প্রতিমার দাম।

ভদ্রঘাট পালপাড়ার কারিগর নিত্যা নন্দন পাল (৭৮) তিনি জানান, বাপ-দাদার আমল থেকে একাজ করে আসছি।  গত অন্যান্য বছরের তুলনায়  এ বছর চাহিদা কম, একসেট প্রতিমা ২০ -২৫ হাজার টাকায় বিক্রি হয়। এখন কাঁচামালার দাম অনেক বেশি।  সেই তুলনায় বেশি লাভ হয় না। কোনো কোনো জিনিসের দাম দ্বিগুণ হয়েছে। কিন্তু প্রতিমার দাম সেভাবে বাড়েনি। 

প্রতিমা তৈরির পর তা পরিবহনেও ভোগান্তি পোহাতে হয় তাদের। বলরাম মন্দির থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত কাঁচা সড়ক থাকায় প্রতিমা নিয়ে যাওয়ার কালে অনেক সময় তা ভেঙে যায়। পরে আবার কারিগরদেরই মেরামত করতে হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কারের অভাবে পড়ে আছে। 

মেয়ে কারিগর বিউটি রানী পাল বলেন, এ কাজ প্রায় আমি ৩০ বছর ধরে করে আসছি। এখানে বিয়ে হওয়ার আগে থেকেই শ্বশুর বাড়ীর লোকজন এ প্রতিমা তৈরি করে আসছিল। সেখানে থেকে আমি ধীরে প্রতিমার তৈরি বিভিন্ন ধরেন কাজ করে থাকি। কখন কখন খরের কাজ, কখন মাটির কাজ, আবার রং দিয়ে ঠাকুরের চোখ, মুখ, নাক, কান আকাঁ। সংসারের কাজ বাদে যেটুকু সময় এধরনের কাজ করে থাকি।

আরেক কারিগর আনন্দ কুমার রাজবংশী (২৪) বলেন, ‘এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি। তবে পূজা ঘনিয়ে এলে বিক্রি বাড়বে। তাকে জিজ্ঞেসা করলে তিনি বলেন আমি একজন অনার্স পড়ুুয়া শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে একাজের সাথে আছি। এ কাজ করতে আমার বেশ ভালো লাগে এখান থেকে যে পারশ্রমিক পাই তা দিয়ে আমার পড়াশোনা ও পরিবারকে কিছু সহযোগিতা করতে পারি। আলাপকালে কারিগররা  জানান, আমাদের মতো মৃৎ শিল্পদের কে নিয়ে সরকারের ভাবা উচিত। তাহলে এ শিল্প ঠিকে থাকবে।

পাশের উপজেলা রায়গঞ্জের ভূইয়াগাঁতী   থেকে প্রতিমা কিনতে এসেছিলেন সুধীর  তিনি বলেন, ‘এখানকার প্রতিমা দেখতে ভালো, দামও তুলনামূলক কম। আমাদের বাজেট ২৫ থেকে ৩০ হাজার টাকা। এই টাকায় মধ্যে প্রতিমা  ঠিক করছি আমাদের কিছু সদস্য রাস্তায় আছে আসলেই অগ্রিম টাকা দিয়ে যাবো। 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados