জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অজ্ঞাত চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে ৪ নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হুমকি প্রাপ্ত নেতারা হলেন, রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় পরিষ্কার করছিলেরন কর্মী মোজাম্মেল হক মোজাম। এসময় তিনি একটি খাম দেখতে পেয়ে খামটি খুলে ভেতরে পলিথিনে মোড়ানো লাল কালিতে লেখা একটি চিরকুট দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে চিঠিটি উদ্ধার করে নিয়ে যা।

উদ্ধার করা চিঠিতে লাল কালিতে চার নেতার নাম উল্লেখ করে লেখা রয়েছে। তার নিচে লেখা রয়েছে ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।

রায়কালী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কেউ এই হুমকি দিতে পারে। আমি দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।

আক্কেলপুর থানার অফিসার (ওসি) মেহেদী মাসুদ জানান, ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করা হয়েছে। এর সাথে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ज़िला समाचार রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি ज़िला समाचार খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু ज़िला समाचार রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ज़िला समाचार সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী ज़िला समाचार মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ज़िला समाचार কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ ज़िला समाचार ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 25 Views