শিক্ষার্থীদের মেধার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার আহ্বান ইউএনও মাহামুদুল হাসানের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শিক্ষার্থীদের মেধার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার আহ্বান ইউএনও মাহামুদুল হাসানের..

মাজহারুল ইসলাম avatar   
মাজহারুল ইসলাম
শিক্ষার্থীদের মেধার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার আহ্বান ইউএনও মাহামুদুল হাসানের..
শিক্ষার্থীদের মেধার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার আহ্বান ইউএনও মাহামুদুল হাসানের..
ছবি: সংগৃহীত
****

নরসিংদীর মনোহরদীতে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মেধায় সমৃদ্ধ, মানবতায় ঋদ্ধ’ শীর্ষক এক বিশেষ অনুপ্রেরণামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে ইউএনও মাহামুদুল হাসান শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, মেধার বিকাশ ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। সততা, মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ইংরেজি, গণিত, কবিতা আবৃত্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ,অভিভাবক সদস্য সাদিকুর রহমান তারেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন আহমেদ এবং শিক্ষক প্রতিনিধি মো. আওলাদ হোসেন ভূঁইয়া।

হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

Inga kommentarer hittades


News Card Generator