ওসি আব্দুল্লাহ আল মামুনকে মুকসুদপুর প্রেসক্লাবের উপহার
মো. মামুন মোল্লা , মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে:
সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে উপহার দিয়েছে মুকসুদপুর প্রেসক্লাব।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে এ উপহার প্রদান করা হয়। প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম ওসি আব্দুল্লাহ আল মামুনের হাতে উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, সদস্য মো. সোহেল শেখসহ অন্যান্য সদস্য।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলে জনস্বার্থে কাজের পরিধি আরও বিস্তৃত হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0