মেঘনা নদীতে লবণের বোট ডুবে, কোস্ট গার্ডের তৎপরতায় ৭ জন ক্রু উদ্ধার | আই নিউজ বিডি

মেঘনা নদীতে লবণের বোট ডুবে, কোস্ট গার্ডের তৎপরতায় ৭ জন ক্রু উদ্ধার

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে নীল বয়ার নিকটে একটি লবণের বোট ও একটি বাল্কহেডের মধ্যে সংঘর্ষের ঘটনায় লবণের বোটটি ডুবে গেছে। জানা গেছে, রবিবার (২৮ এপ্রিল ২০২৫) আনুমানিক দুপুর ১২টা ৫..
Eidok-এ শেয়ার
মেঘনা নদীতে লবণের বোট ডুবে, কোস্ট গার্ডের তৎপরতায় ৭ জন ক্রু উদ্ধার
ছবি: সংগৃহীত

মেঘনা নদীতে লবণের বোট ডুবে, কোস্ট গার্ডের তৎপরতায় ৭ জন ক্রু উদ্ধার

 

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে নীল বয়ার নিকটে একটি লবণের বোট ও একটি বাল্কহেডের মধ্যে সংঘর্ষের ঘটনায় লবণের বোটটি ডুবে গেছে। জানা গেছে, রবিবার (২৮ এপ্রিল ২০২৫) আনুমানিক দুপুর ১২টা ৫ মিনিটে ‘যমুনা তরী’ নামে একটি লবণের বোটের সঙ্গে ‘এমবি জোবাইদা ফারহান’ নামের একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যমুনা তরী বোটটি ঘটনাস্থলেই ডুবে যায়।

 

ঘটনার পরপরই নলছিড়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিসিজি স্টেশন হাতিয়ার স্টেশন কমান্ডারকে অবহিত করলে কোস্ট গার্ডের পক্ষ থেকে পিও এম সানোয়ার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কার্যক্রমে নলছিড়া নৌ পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

 

উদ্ধারকারীরা জানান, যমুনা তরী বোটের ৭ জন ক্রুর মধ্যে ২ জন নিকটবর্তী অপর একটি লবণের বোটে নিরাপদে উঠতে সক্ষম হন। বাকি ৫ জন ক্রুকে বাল্কহেড এমবি জোবাইদা ফারহানে উদ্ধার করা হয়। পরে বাল্কহেডটি উদ্ধারকৃত ৫ জন ক্রুসহ নলছিড়া নৌ পুলিশের কাছে বিকাল ৪টা ১০ মিনিটে (১৬১০ ঘটিকায়) হস্তান্তর করা হয়।

 

কোস্ট গার্ড স্টেশন হাতিয়া সূত্র জানায়, দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সফল উদ্ধার তৎপরতা চালানো হয়েছে এবং এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন دیگر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views