কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত..
কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।..

মোঃ রায়হান মিয়া কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খোরশেদ আলম মান্নান।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রুবেল হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ খোরশেদ আলম মান্নান বিদ্যালয়ের অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান।

এছাড়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন সাহেবের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “আমি স্কুলের উন্নয়নের জন্য সভাপতি হয়েছি, স্কুলের টাকা নিতে আসিনি। নিজের অর্থ দিয়ে স্কুলের উন্নয়ন করে যাব, ইনশাআল্লাহ।”

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator