গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

মোঃ মামুন মোল্লা মুকসুদপুর  প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

মোঃ মামুন মোল্লা মুকসুদপুর  প্রতিনিধি:
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যের বিস্তার রোধের আহ্বানের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

আলোচনা সভায় জেলা প্রশাসক তথ্য অধিকার নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং তথ্যভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যের প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সঠিক তথ্য যাচাই করে প্রচার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত اخبار منطقه খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 21 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী اخبار منطقه ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ اخبار منطقه ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার اخبار منطقه সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু اخبار منطقه চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 65 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা اخبار منطقه চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ اخبار منطقه চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 63 Views