তুষভান্ডারে বগি রেখে এগিয়ে গেল ট্রেনের ইঞ্জিন, ঘণ্টাখানেক বন্ধ মহাসড়ক

এ কে এম কায়সারুল আলম
Del på Eidok
তুষভান্ডারে বগি রেখে এগিয়ে গেল ট্রেনের ইঞ্জিন, ঘণ্টাখানেক বন্ধ মহাসড়ক
Foto: arkiv

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় যাত্রীবাহী ট্রেনের বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিং আটকে যাওয়ায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে লালমনিরহাট থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলো পুনরায় সংযুক্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তুষভান্ডার রেলস্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন তুষভান্ডার এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে থাকা বগিগুলো হঠাৎ বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়। এ সময় চালক বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিন নিয়ে কিছু দূর সামনে এগিয়ে যান।

বগিগুলো লেভেল ক্রসিং দখল করে থাকায় মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয়দের ভাষ্য, বগি আটকে থাকায় পুরো ক্রসিং বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে শত শত যাত্রীকে।

তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল বলেন, খবর পাওয়ার পর লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। সেটি এসে বিচ্ছিন্ন বগিগুলো ট্রেনের সঙ্গে যুক্ত করে বুড়িমারীর উদ্দেশ্যে পাঠায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, ইঞ্জিন ও বগির সংযোগকারী হুকে যান্ত্রিক ত্রুটির কারণে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি Forbrydelse নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি 2 Views ফরিদগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার: কঠোর অবস্থানের বার্তা পুলিশের Forbrydelse ফরিদগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার: কঠোর অবস্থানের বার্তা পুলিশের 22 Views সিলেটে অনুমোদনহীন NICU, ফ্রিডম জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা Forbrydelse সিলেটে অনুমোদনহীন NICU, ফ্রিডম জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা 56 Views আশাশুনিতে পুলিশের সাঁড়াশি অভিযান, কৃষক লীগ নেতাসহ আটক ৫ Forbrydelse আশাশুনিতে পুলিশের সাঁড়াশি অভিযান, কৃষক লীগ নেতাসহ আটক ৫ 40 Views চাঁদাবাজির আতঙ্ক কাটছে না খুলনার ব্যবসায়ীদের, পুলিশের নিরাপত্তায় ফার্মেসি চালু হলেও ফিরছে না স্বস্তি Forbrydelse চাঁদাবাজির আতঙ্ক কাটছে না খুলনার ব্যবসায়ীদের, পুলিশের নিরাপত্তায় ফার্মেসি চালু হলেও ফিরছে না স্বস্তি 21 Views শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট Forbrydelse শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট 48 Views খানসামায় মোতাহার হোসেন গ্রেপ্তার Forbrydelse খানসামায় মোতাহার হোসেন গ্রেপ্তার 414 Views