কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যু, কাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যু, কাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন..

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যু, কাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন..
কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যু, কাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন..
ছবি: সংগৃহীত
****

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যু, কাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, বালীগাঁওয়ের কৃতী সন্তান ও স্থানীয় বিএনপির সাবেক নেতা সিরাজুল ইসলাম। বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সিরাজুল ইসলাম। রোববার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই বীর মুক্তিযোদ্ধা যুদ্ধের পরও এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গন, মুক্তিযোদ্ধা সমাজ ও স্থানীয় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মৃত্যুকালে তিনি তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

 

একজন মুক্তিযোদ্ধার জীবনের অবসান হলেও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও এলাকার সামাজিক-রাজনৈতিক পরিসরে তাঁর স্মৃতি দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকবে।

মোঃ ওমর আলী মোল্যা 

মোবাইল -01729837893

কালীগঞ্জ -গাজীপুর।

Nenhum comentário encontrado


News Card Generator