ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

দ্বন্দে কোন আনন্দ নাই,আপস করো ভাই- লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা নাই” এ স্লোগানকে প্রতিপাদ্য করে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।..
مشاركة على Eidok
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে  জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
الصورة: مجمّعة

“দ্বন্দে কোন আনন্দ নাই,আপস করো ভাই- লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা নাই” এ স্লোগানকে প্রতিপাদ্য করে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

 

জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সোমবার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উক্ত কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন। পরে র‌্যালি, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আলোচনা সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এর আগে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা দায়রা জজ জামাল হোসেন এর সভাপতিতে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী আশিকুর রহমান রিজভী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা লুৎফর রহমান।

 

বিভিন্ন ক্যাটাগরী ও মানদন্ড বিশ্লেষনে এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন এ্যাড. নুরুল ইসলাম। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। জজ আদালত চত্ত্বরে ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কিত নানা তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে জানানো হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন أخبار المنطقة ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 25 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি أخبار المنطقة কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। أخبار المنطقة চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি أخبار المنطقة চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন أخبار المنطقة নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 40 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড أخبار المنطقة ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড أخبار المنطقة ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 Views