নাগরপুরে ভীমরুলের কামড়ে চান মিয়ার মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ | আই নিউজ বিডি

নাগরপুরে ভীমরুলের কামড়ে চান মিয়ার মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

হাসপাতালে ভর্তির পরও যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগ পরিবারের
Eidok-এ শেয়ার
নাগরপুরে ভীমরুলের কামড়ে চান মিয়ার মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
ছবি: সংগৃহীত

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ভীমরুলের কামড়ে গুরুতর আহত হয়ে চান মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ভীমরুলের আক্রমণের শিকার হওয়ার পর তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পরও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। সময়মতো উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হলে তাকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হতো। চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
নিহত চান মিয়া উপজেলার মামুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে চান মিয়া নিজ বাড়ির একটি তালগাছে উঠে গাছ পরিষ্কার করছিলেন। এ সময় গাছে থাকা ভীমরুলের চাক থেকে একঝাঁক ভীমরুল তাকে আক্রমণ করে। শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার হুল ফোটানো হলে গুরুতর আহত অবস্থায় দ্রুত গাছ থেকে নেমে আসেন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর চান মিয়ার অবস্থার দ্রুত অবনতি হলেও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসকরা তাকে অন্যত্র নেওয়ার পরামর্শও দেননি। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে পারবে না বলে জানালে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার উদ্যোগ নেওয়া হতো বলে দাবি পরিবারের।

পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে চান মিয়ার জীবন হয়তো বাঁচানো সম্ভব হতো। এ ঘটনায় তারা চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত মাহবুব বলেন, চান মিয়া বিকেল ৫টার দিকে হঠাৎ শকে চলে যান। তাকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তবে পরিবারের পক্ষ থেকে ওঠা চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Diğer নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 15 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Diğer সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 76 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Diğer সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Diğer শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 74 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Diğer গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Diğer ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Diğer সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views