দৌলতপুরে পাটবোঝাই ট্রাকে আ গু ন 

কুষ্টিয়ার দৌলতপুরে পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্ততঃ ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ....
Поделиться в Eidok
দৌলতপুরে পাটবোঝাই ট্রাকে আ গু ন 
Фото: из открытых источников

 

 

কুষ্টিয়ার দৌলতপুরে পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্ততঃ ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 



রবিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শান্তিনগর মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহেরমাদি এলাকা থেকে পাটবোঝাই ট্রাকটি সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেয়। শান্তিনগর মাঠের মধ্যে পৌঁছালে বৈদ্যুতিক তারের সংস্পর্শে স্পার্কিং হয়ে পাটবোঝাই ট্রাকে আগুন ধরে যায়। 

 

পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার ও হৈ চৈ শুরু করে। ঘটনাটি টের পেয়ে ট্রাক চালক ট্রাকটি থামান। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। 

 

দূর্ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী লিটন আলী জানান, পাটবোঝাই ট্রাকটি (কক্সবাজার ট-১১-০১০৫) সৈয়দপুর যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাটবোঝাই ট্রাকে আগুন ধরে যায়।

 

অগ্নিকান্ডে তার প্রায় ৯ লাখ টাকার পাট ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। 

 

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, রাস্তার পাশে বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে ট্রাকে থাকা পাটে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রাক ও পাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা Районные новости ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 33 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি Районные новости গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 45 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল Районные новости গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 67 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন Районные новости বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 52 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী Районные новости ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 47 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড Районные новости চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 56 Views প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ Районные новости প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ 99 Views