চিরিরবন্দরে টাপেন্টাডলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে টাপেন্টাডলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে টাপেন্টাডলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড।
চিরিরবন্দরে টাপেন্টাডলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড।
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।..
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের চকমুশা গ্রামের কামালের মিল চাতালের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
 
চিরিরবন্দর থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালানোর সময় ০১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আল আমিন (২৫)-কে আটক করে। পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
 
আটক আল আমিন চকমুশা গ্রামের আমতলী এলাকার মোঃ মোসাদ্দেকের ছেলে।
 
মোবাইল কোর্টে আল আমিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator