ফরিদপুরে ইস্টার্ন ব্যাংক পিএলসির স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে ইস্টার্ন ব্যাংক পিএলসির স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা, সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ফরিদপুরে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
ফরিদপুরে ইস্টার্ন ব্যাংক পিএলসির স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরে বাংলাদেশ ব্যাংকের দেশব্যাপী স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের আওতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি এ কনফারেন্সের আয়োজন করে। এতে জেলার ৩৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ১৮০ জন শিক্ষার্থী ও শিক্ষক এবং ফরিদপুরে কার্যরত ৩৫টি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. মাহাবুব-উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ব্যাংক পিএলসির এসভিপি ও ব্রাঞ্চ এরিয়া হেড নাদিম রহমান।
এ সময় সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. তানজিমুল ইসলাম, ফরিদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষালসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংক পিএলসির ফরিদপুর শাখার ম্যানেজার অরূপ কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্টার্ন ব্যাংক পিএলসির হেড অফিসের এসবিপি মো. রায়হান সুলতান।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে ব্যাংকিং, সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্টার‌্যাক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া ‘ব্যাংকিং আমব্রেলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় পাপেট শো। এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে স্টুডেন্ট ব্যাংকিং, সঞ্চয়ের প্রয়োজনীয়তা এবং আর্থিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস ও সঠিক আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া গেলে তারা ভবিষ্যতে আরও সচেতনভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District Nieuws বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District Nieuws মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু District Nieuws প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District Nieuws মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 Views