আব্দুল সালামের মৃত্যু: গরু বোঝাই আলমসাধু গাড়ি উল্টে গিয়ে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তালা উপজেলার মির্জাপুর এলাকায় গরু বোঝাই আলমসাধু গাড়ির এক্সেল ভেঙ্গে উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নিহত হয়েছেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন..
Eidok-এ শেয়ার
আব্দুল সালামের মৃত্যু: গরু বোঝাই আলমসাধু গাড়ি উল্টে গিয়ে
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর এলাকায় গরু বোঝাই আলমসাধু গাড়ির এক্সেল ভেঙ্গে উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নামের একজন নিহত হয়েছেন।

তিনি তালা উপজেলার পাঁচরোখি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে। এ সময় গাড়ির চালক গুরুতর আহত হয়। 


রবিবার (২৭ এপ্রিল '২৫) বেলা ২ টার দিকে আলমসাধু গাড়িতে গরু নিয়ে সুঁড়িখালি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আব্দুল সালাম। তালা উপজেলার মির্জাপুর এলাকায় পৌছালে গাড়ির এক্সেল ভেঙ্গে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান আব্দুল সালাম। গুরুতর আহত হন গাড়ির চালক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ তালা হাসপাতালে পুলিশ হেফাজতে ছিল। 


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন স্বাস্থ্য ও সৌন্দর্য সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন 34 ভিউ চাঁদপুরে এইচআইভি ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের উদ্যোগ ও জবাবদিহিতার সংকট স্বাস্থ্য ও সৌন্দর্য চাঁদপুরে এইচআইভি ঝুঁকি মোকাবিলায় মাঠপর্যায়ের উদ্যোগ ও জবাবদিহিতার সংকট 70 ভিউ চাঁদপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা: মাতৃ মেডিকেল হলের মালিককে জরিমানা ও রহস্যের উদঘাটনে তোলপাড় স্বাস্থ্য ও সৌন্দর্য চাঁদপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসাসেবা: মাতৃ মেডিকেল হলের মালিককে জরিমানা ও রহস্যের উদঘাটনে তোলপাড় 73 ভিউ নিত্যপ্রয়োজনীয় চাল ও চিঁড়ায় বিষাক্ত আফলাটক্সিন: শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগজনক গবেষণা স্বাস্থ্য ও সৌন্দর্য নিত্যপ্রয়োজনীয় চাল ও চিঁড়ায় বিষাক্ত আফলাটক্সিন: শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগজনক গবেষণা 92 ভিউ চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা স্বাস্থ্য ও সৌন্দর্য চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদোত্তীর্ণ কিট ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা 108 ভিউ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন স্বাস্থ্য ও সৌন্দর্য হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৬ জন 96 ভিউ চাঁদপুরে স্বাস্থ্যসেবার আড়ালে ভয়াবহ জালিয়াতি: অদক্ষ কর্মীর হাতে রোগ নির্ণয় ও দালাল চক্রের দৌরাত্ম্য স্বাস্থ্য ও সৌন্দর্য চাঁদপুরে স্বাস্থ্যসেবার আড়ালে ভয়াবহ জালিয়াতি: অদক্ষ কর্মীর হাতে রোগ নির্ণয় ও দালাল চক্রের দৌরাত্ম্য 117 ভিউ