নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | আই নিউজ বিডি

নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Eidok-এ শেয়ার
নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবি: সংগৃহীত

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাইকাইল আলহাজ্ব আইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে বি কে স্পোর্টিং ক্লাব, বলিয়াপুর, সাভার ১-০ গোলে জামগড়া ফুটবল একাডেমি, আশুলিয়াকে পরাজিত করে।

খেলার উদ্বোধন করেন ৮ নম্বর দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রবিউল ইসলাম নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সহকারী কারিগরি কর্মকর্তা ও ৪৬তম বিসিএস (কৃষি ক্যাডার) সুপারিশপ্রাপ্ত মো. সাইফুল রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. সামরুল হোসেন। এছাড়া ক্লাবের ক্রীড়া সম্পাদক তাপস কুমার শীলসহ ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মো. রবিউল ইসলাম নবী বলেন, খেলাধুলা একটি এলাকার যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। মাঠে তরুণদের ব্যস্ত রাখতে পারলে তারা মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে হলে স্থানীয়ভাবে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

আয়োজকরা জানান, জালাই পাইকাইল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি সফল করতে ক্লাবের সকল সদস্য সার্বিক সহযোগিতা করছেন।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Noticias Deportivas নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 76 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Noticias Deportivas শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 102 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Noticias Deportivas শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 128 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Noticias Deportivas অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 121 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Noticias Deportivas শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 83 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Noticias Deportivas খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 136 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Noticias Deportivas সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 119 Views