“সুস্থ সংস্কৃতি, সুস্থ মানুষ জাতি গঠনে প্রয়োজন সুস্থ বিনোদন”এই প্রত্যয়কে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলার ৩ নম্বর আঠারগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হাডুডু খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন শুক্রবারের বাজার মাঠে শ্রক্রবার বিকালে বাজার কমিটি ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে আঠারগাছিয়া ও কুকুয়া এলাকার যুবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আঠারগাছিয়া একাদশ ও কুকুয়া একাদশ অংশ নেয়। উভয় দলের খেলোয়াড়দের দাারুণ প্রতিদ্বন্দ্বিতায় মাঠে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ৩- ১ ছিটে আঠারগাছিয়া একাদশ জয়লাভ করে।
হাডুডু খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণে বাজার কমিটির সদস্য ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সচেতন মহল ও স্থানীয়দের দাবি, এ ধরনের খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজন যুবসমাজকে মাদকের ভয়াল থাবা ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক স¤প্রীতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে।
স্থানীয় তরুন সমাজের প্রতিনিধি মো. মিজানুর রহমান হাওলাদার ও সংবাদ কর্মী তৌফিকুর ইসলাম ও আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন প্রয়োজন। স্থানীয় তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আমতলীতে হাডুডু খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
আমতলীতে হাডুডু খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ছবি: সংগৃহীত
Комментариев нет