পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের বর্ণাঢ্য সংবর্ধনা দিল ছাত্রশিবির: মেধা ও নৈতিকতায় নতুন বাংলাদেশ গড়ার তাগিদ

পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের বর্ণাঢ্য সংবর্ধনা দিল ছাত্রশিবির: মেধা ও নৈতিকতায় নতুন বাংলাদেশ গড়ার তাগিদ..
مشاركة على Eidok
পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের বর্ণাঢ্য সংবর্ধনা দিল ছাত্রশিবির: মেধা ও নৈতিকতায় নতুন বাংলাদেশ গড়ার তাগিদ
الصورة: مجمّعة

পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের বর্ণাঢ্য সংবর্ধনা দিল ছাত্রশিবির: মেধা ও নৈতিকতায় নতুন বাংলাদেশ গড়ার তাগিদ
মোঃ আসাদুজ্জামান    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৩০০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। জেলা সভাপতি আনিস আহমেদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আল আমিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান আলোচক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ। তিনি বলেন, “তরুণ ও সংবর্ধিত শিক্ষার্থীরাই আগামী দিনে ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে মেধা, সততা ও দেশপ্রেমে বলীয়ান হয়ে নতুন প্রজন্মকে কল্যাণমুখী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, “শুধুমাত্র প্রাতিষ্ঠানিক রেজাল্ট ভালো করলেই চলবে না, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা ও স্কুল কার্যক্রম সম্পাদক ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল, সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও দিকনির্দেশনামূলক উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অডিটোরিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত أخبار المنطقة মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ أخبار المنطقة নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা أخبار المنطقة প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন أخبار المنطقة মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ أخبار المنطقة ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা أخبار المنطقة হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী أخبار المنطقة জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views