লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট ১৫ বিজিবি-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোগলহাট বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে।
বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৬:২০ ঘটিকায় মোগলহাট বিওপির আওতাধীন চর ফলিমারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে তার গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারি বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪,০০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।’
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের পরিমাণ ৪,০০০ পিস, যার আনুমানিক মূল্য ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0