কালাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গবাদি পশু বিতরণ | আই নিউজ বিডি

কালাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গবাদি পশু বিতরণ

****
Bagikan di Eidok
কালাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গবাদি পশু বিতরণ
Foto: dikumpulkan

কালাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গবাদি পশু বিতরণ

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি :

বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর মাধ্যমে জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের আওতায় ১১৫টি গবাদি পশু বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১১৫ টি পরিবারের সদস্যদের মাঝে এসব গবাদি পশু বিতরণ করা হয়। এসময় কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সুবিধাবঞ্চিত ৩১ জন মানুষের মাঝে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

সুবিধাভোগী আম্বিয়া বিবি বলেন, এই গরু পাওয়াতে আমার খুব উপকার হলো। আমি গরুটি লালন পালন করে আর্থিকভাবে লাভবান হতে পারব। আল্লাহ তাদের ভালো করুক।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী ও ডিজিটাল ল্যাব উদ্বোধন এবং কালাই পৌরসভা বিভিন্ন পয়েন্টে ৩৬ টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে যার উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী ( এমপি) ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আক্তার বানু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এম,ও নাহিদ নাজনীন ডেইজি,উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Berita Kabupaten শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 30 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Berita Kabupaten কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 32 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Berita Kabupaten মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 36 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Berita Kabupaten সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 62 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Berita Kabupaten সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Berita Kabupaten দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Berita Kabupaten সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views