নাগরপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে এসআরবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে এসআরবি..

Md.Shamimul Haque avatar   
Md.Shamimul Haque
নাগরপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে এসআরবি..
নাগরপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে এসআরবি..
ছবি: সংগৃহীত
নাগরপুরের ধুবড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে এসআরবি। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর ক..







টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া বাজার থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে এসআরবি।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৩ সেপ্টেম্বর ২০২৬খ্রি. রাত আনুমানিক ৯টায়  টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ধুবড়িয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানার মাদক মামলা নং-৪৫ (৬) ২২, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণি ১০(ক), এর ০২ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাইদুর রহমান (৪০) কে গ্রেফতার করে।

সাইদুর উপজেলার গনিপাড়া গ্রামের মো. মহারাজ মিয়া এর ছেলে।
পরে এসআরবি ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করেছে।


Tidak ada komentar yang ditemukan


News Card Generator