ফরিদপুর জেলা শিশু একাডেমির পরিচালনা কমিটিতে নিরব ইমতিয়াজ শান্ত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুর জেলা শিশু একাডেমির পরিচালনা কমিটিতে নিরব ইমতিয়াজ শান্ত..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুর জেলা শিশু একাডেমির পরিচালনা কমিটিতে নিরব ইমতিয়াজ শান্ত..
ফরিদপুর জেলা শিশু একাডেমির পরিচালনা কমিটিতে নিরব ইমতিয়াজ শান্ত..
ছবি: সংগৃহীত

মো: সৈকত হাসান, ফরিদপুর

 

​বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক এবং ফরিদপুরের জেলা প্রশাসক ও সভাপতি মাজহারুল ইসলামের যৌথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৩ সদস্যবিশিষ্ট এই পুনর্গঠিত পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জেলার পরিচিত তরুণ সাংস্কৃতিক সংগঠক, আবৃত্তিশিল্পী, নাট্যকার ও নাট্যনির্দেশক নিরব ইমতিয়াজ শান্ত। কিশোর শিল্পী হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু করা নিরব ইমতিয়াজ শান্ত দীর্ঘদিন ধরে মঞ্চনাটক, আবৃত্তি, নাট্যরচনা, নির্দেশনা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে তরুণদের সম্পৃক্ত করা এবং শিশুদের মেধা বিকাশে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। তাঁর নেতৃত্বে পরিচালিত সাংস্কৃতিক সংগঠন ‘নাট্যকুঞ্জ’ ফরিদপুরের শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে সাংস্কৃতিক শিক্ষা, সংগীত ও নাট্যচর্চার পরিবেশ তৈরি করে আসছে। নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে নিরব ইমতিয়াজ শান্ত জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতা, সংস্কৃতিচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করাই তাঁর মূল লক্ষ্য এবং এই নতুন দায়িত্বকে তিনি সম্মানের পাশাপাশি শিশুদের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করার মাধ্যম হিসেবে দেখছেন। এদিকে পুনর্গঠিত নতুন এই কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে জেলা প্রশাসক এবং সহ-সভাপতি হিসেবে পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। এছাড়াও কমিটিতে জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত হয়েছেন। নিরব ইমতিয়াজ শান্ত শিশু একাডেমির পরিচালনা কমিটিতে সদস্য মনোনীত হওয়ায় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। 

No se encontraron comentarios


News Card Generator