বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ

****
Compartir en Eidok
বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ
Foto: archivo

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে দুটি অটোরিকশা থেকে এসব সার জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুটি অটোরিকশায় করে ২৫ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা অটোরিকশা দুটির চালকদের কাছে সারের বিষয়ে জানতে চান। এ সময় চালকেরা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে অটোরিকশা দুটি আটক করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “সারগুলো যেহেতু অবৈধভাবে বকশীগঞ্জে প্রবেশ করেছে, তাই এগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হবে।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios