বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ

****
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ
ছবি: সংগৃহীত

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে দুটি অটোরিকশা থেকে এসব সার জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুটি অটোরিকশায় করে ২৫ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা অটোরিকশা দুটির চালকদের কাছে সারের বিষয়ে জানতে চান। এ সময় চালকেরা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে অটোরিকশা দুটি আটক করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “সারগুলো যেহেতু অবৈধভাবে বকশীগঞ্জে প্রবেশ করেছে, তাই এগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হবে।”

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অসহায় নারীদের আর্থিক সহায়তায় এমপি বীথিকার উদ্যোগ, বিতরণ ২০ হাজার টাকা জেলার খবর অসহায় নারীদের আর্থিক সহায়তায় এমপি বীথিকার উদ্যোগ, বিতরণ ২০ হাজার টাকা 18 ভিউ খুলনায় সরকারি আবাসন সংকট: ৪৬টি ভবনের ২৬টিই পরিত্যক্ত, ঝুঁকিতে বসবাসকারী চাকরিজীবীরা জেলার খবর খুলনায় সরকারি আবাসন সংকট: ৪৬টি ভবনের ২৬টিই পরিত্যক্ত, ঝুঁকিতে বসবাসকারী চাকরিজীবীরা 21 ভিউ ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০ জেলার খবর ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০ 10 ভিউ রাজনগরের নির্বাচনী মাঠে সম্প্রীতির নজির: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা জেলার খবর রাজনগরের নির্বাচনী মাঠে সম্প্রীতির নজির: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা 9 ভিউ আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার জেলার খবর আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার 37 ভিউ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মধুখালীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ জেলার খবর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মধুখালীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ 27 ভিউ দীঘিনালায় উপজেলা পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা জেলার খবর দীঘিনালায় উপজেলা পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 23 ভিউ