কচুয়া ডাকবাংলো মসজিদে প্রাঙ্গণে গাড়ি রেখে জামাতে নামাজ আদায় করেন… | আই নিউজ বিডি

কচুয়া ডাকবাংলো মসজিদে প্রাঙ্গণে গাড়ি রেখে জামাতে নামাজ আদায় করেন গাড়ি চালকরা

ডাকবাংলো মসজিদে প্রতিদিন এমন দৃশ্য দেখা যায়—আজানের ধ্বনি শুনে একে একে গাড়ি থামছে, চালকরা মসজিদমুখী হচ্ছেন এবং জামাতে নামাজ আদায় করছেন। কর্মব্যস্ত মানুষের জীবনে ইবাদত ও দায়িত্ব পালনের এই সমন্বয় নিঃসন্দ..
Eidok-এ শেয়ার
কচুয়া ডাকবাংলো মসজিদে প্রাঙ্গণে গাড়ি রেখে জামাতে নামাজ আদায় করেন গাড়ি চালকরা
ছবি: সংগৃহীত

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়া ডাকবাংলো মসজিদ গিয়ে কর্মব্যস্ততার মাঝেও ধর্মীয় অনুশাসন পালনের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করছেন অসংখ্য মুসলিম অটোরিকশা ও সিএনজি চালক।

 এটি প্রতিদিনের দৃশ্য, বিভিন্ন গন্তব্যে যাত্রী ও পণ্য পরিবহনের কাজে ব্যস্ত থাকা এসব চালক নামাজের সময় গাড়ি থামিয়ে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন।

সকাল থেকে রাত পর্যন্ত জীবিকার তাগিদে সড়কে ছুটে চলেন চালকরা। প্রচণ্ড ব্যস্ততা ও সময়ের চাপ থাকলেও নামাজের সময় হলে তারা গাড়ি মসজিদের সামনে রেখে জামাতে নামাজ আদায় করতে দেখা গেছে ।

স্থানীয়দের মতে, কর্মব্যস্ত জীবনে নামাজের প্রতি চালকদের এমন আন্তরিকতা সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। জীবিকার পাশাপাশি মহান আল্লাহর ইবাদতের প্রতি তাদের এই গুরুত্ব ধর্মপ্রাণ মানুষের মধ্যে প্রশংসার সৃষ্টি করেছে।

অনেক চালক বলেন, “রিজিকের সন্ধানে আমরা রাস্তায় থাকি, কিন্তু নামাজের সময় হলে আল্লাহর ঘরে হাজির হওয়াকে আমরা দায়িত্ব মনে করি। গাড়ি কিছু সময় বন্ধ রাখলে হয়তো কাজের সামান্য ব্যাঘাত ঘটে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া আমাদের কাছে কাম্য নয়।”

ডাকবাংলো মসজিদে প্রতিদিন এমন দৃশ্য দেখা যায়—আজানের ধ্বনি শুনে একে একে গাড়ি থামছে, চালকরা মসজিদমুখী হচ্ছেন এবং জামাতে নামাজ আদায় করছেন। কর্মব্যস্ত মানুষের জীবনে ইবাদত ও দায়িত্ব পালনের এই সমন্বয় নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 33 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 85 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 78 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন אַחֵר ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন אַחֵר সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views